1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

দুটি আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৪২৯ জন পঠিত
দুটি আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার
দুটি আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে দুটি আগ্নেয়াস্ত্রসহ ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। সোমবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে ফরিদপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার কে এম শাইখ আকতার।জেলা শহরের গোয়ালচামট মহল্লা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের উত্তর পাশে অবস্থিত র‌্যাব-৮ এর নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে সোমবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের পাইককান্দি গ্রামে মো. ফরিদ শেখের বাড়িতে একদল লোক ডাকাতি করছেন।

এ সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল দ্রুত ওই বাড়িতে অভিযান চালিয়ে ভোর পাঁচটার দিকে ডাকাতি করে নেওয়া দুটি গরু ও একটি ট্রাকসহ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতদলের সদস্যদের কাছ থেকে দুটি ওয়ান শুটার গান, দুটি কার্তুজ, নগদ ৮৪০ টাকা, ১২টি সিমসহ সাতটি মুঠোফোন, একটি রামদা, একটি দা ও ডাকাতির কাজে ব্যবহৃত চাকু, রেঞ্জ, লোহার রড, ওয়ার কাটার জব্দ করে। গ্রেপ্তার হওয়া ডাকাতদলের ওই সদস্যরা হলেন, জেলা শহরের লক্ষ্মীপুর এলাকার মো. আলম হোসেন (৪৬), ফরিদপুর সদরের শিবরামপুর গ্রামের মো. শফিকুল শেখ (৩৫), ভাঙ্গার মানিকদী গ্রামের মো. ওমর ফারুক (৩২), শহরের টেপাখোলা এলাকার মো. মুসা সিকদার (৪২), সালথার নিধিপট্টি এলাকার মো. সবুজ মাতব্বর (২৪), রাজবাড়ীর ভবকদিয়া গ্রামের মো. শাহাদাত হোসেন খান (২২) ও শহরের সাদীপুর এলাকার মো. খোকা শেখ (৪৫)।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া ডাকাতদলের সদস্যদের মধ্যে মো. আলম হোসেনের নামে ৬টি, মো. সবুজ মাতবুব্বরের নামে দুটি এবং শফিকুল ইসলাম, মো. খোকা ও মো. শাহাদাৎ খানের নামে একটি করে মামলা রয়েছে। র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, এ ঘটনায় ডাকাতি হওয়া বাড়ির মালিক ফরিদ শেখ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় ডাকাতির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে র‌্যাবের ডিএডি বাদী হয়ে ওই সাত ব্যাক্তিকে আসামি করে অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION