1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

দামের কারসাজি রোধে আদা-মসলার বাজারে অভিযান

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৫৫৫ জন পঠিত
দামের কারসাজি রোধে আদা-মসলার বাজারে অভিযান
দামের কারসাজি রোধে আদা-মসলার বাজারে অভিযান

স্টাফ রিপোর্টার : দামে কারসাজি ও অতিরিক্ত দাম রোধে ফরিদপুরে আদা ও মসলা জাতীয় পণ্যের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৪ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদপুর জেলা সদরের কানাইপুর বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে আদা ও মসলা জাতীয় পণ্যসহ নিত্যপণ্যের ক্রয় রশিদ না থাকা, দাম বেশি রাখা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মেসার্স মিয়া ট্রেডার্সকে ২ হাজার টাকা, আক্কাস স্টোরকে ১ হাজার টাকা এবং মেসার্স আমিন হলুদ মিলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন-জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান, জেলা পুলিশের ১টি টিমসহ সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ। জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, বাজারে আদা ও মসলার দামে কারসাজি এবং অতিরিক্ত দাম রোধে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION