1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

দাবি বাস্তবায়নে আইডিইবি’র সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৪৬৬ জন পঠিত
দাবি বাস্তবায়নে আইডিইবি’র সংবাদ সম্মেলন
দাবি বাস্তবায়নে আইডিইবি’র সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : কারিগরি শিক্ষাকে মর্যাদা প্রদান ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কে বিএসসি (পাশ) সমমান মর্যাদা প্রদান সহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি ৪ দফা দাবি বাস্তবায়নে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এর যুক্তিহীন বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রম এর প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক সম্মেলন করেছে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- আইডিইবি ফরিদপুর জেলা শাখা।

সোমবার সকাল ১০ টায় ফরিদপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইডিইবি ফরিদপুর জেলা শাখার প্রচার সম্পাদক মুইজ্জুর রহমান রবি।

এ সময় আইডিইবির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কেএম আমিনুল ইসলাম মিন্টু, জেলা শাখার সভাপতি শামসুদ্দিন তালুকদার, জেলা শাখার সহ সভাপতি মোঃ আব্দুর রাকিব , মোহাম্মদ জাফর ইকবাল, সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহমান, সাহিত্য সম্পাদক অজয় কুমার দাস, চাকুরী বিষয়ক সম্পাদক সুমন মোল্লা, শিক্ষা ও প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন খান কার্যকরী সদস্য সহ অন্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কারিগরি ও বৃত্তিমূলক এই শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান প্রদানের শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION