1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

‘দলীয় সমর্থিত তিন প্রার্থীকে’ নির্বাচিত করার আহবান জেলা আওয়ামী লীগের

  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৪৪৯ জন পঠিত
‘দলীয় সমর্থিত তিন প্রার্থীকে’ নির্বাচিত করার আহবান জেলা আওয়ামী লীগের
‘দলীয় সমর্থিত তিন প্রার্থীকে’ নির্বাচিত করার আহবান জেলা আওয়ামী লীগের

স্টাফ রিপোর্টার : আগামী ৮ ই মে অনুষ্ঠিতব্য ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত শামসুল আলম চৌধুরীকে চেয়ারম্যান পদে (আনারস), ইমান আলী মোল্লাকে ভাইস চেয়ারম্যান পদে (চশমা) এবং রুকসানা আহমেদ মেহেবীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলস) ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আলিপুর মহল্লাস্থ হাসিবুল হাসান লাভলু সড়কের উত্তর পাশে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগামি ৮ মে ফরিদপুর সদর উপজেলা পরিদে নির্বাচনে করণীয় বিষয়ে এক সভায় এ আহ্বান জানান জেলা আওয়ামী লগের নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো: নাছির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ সুলতান খান, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফিফ বিন ইসলাম প্রমুখ।

এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সমর্থিত তিন প্রার্থী কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল আলম চৌধুরী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইমান আলী মোল্লা ও জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রুখশানা আহমেদ মেহেবিও বক্তব্য দেন।

সভায় বক্তারা আগামী ৮ ই মে অনুষ্ঠিতব্য ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভুমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে সুখী সমৃদ্ধ দেশ নির্মাণে শরিক হতে আহ্ববান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION