1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তেল চোরের কান্ড!

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৭২৫ জন পঠিত

মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন :

ফরিদপুরের চরভদ্রাসনে একটি গোডাউনের সাটারের কয়রা ও সিসি ক্যামেরা ভেঙে সয়াবিন তেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গোডাউনের মালিক দেওয়ান রহমত উল্লাহ(৪৭) জানান, গত রবিবার রাত ৮ দিকে উপজেলা সদরের বালিয়া ডাঙ্গী(হিন্দু) গ্রামের রনজিতের মোড়ে আমার গোডাউন তালা দিয়ে আমি ও আমার দোকানের কর্মচারীরা বাড়িতে চলে আসি। পরের দিন সোমবার সকালে আমি কলেজ মসজিদে নামাজ পড়ে গোডাউনে এসে গোডাউনের সাটারের কয়রা ভাঙা দেখতে পায়। পরে গোডাউনের ভেতরে ঢুকে গোডাউনের মালামাল এলোমেলো দেখতে পাই। এসময় গোডাউনে রাখা রুপচাঁদা কোম্পানির ৫ লিটারের ২শ’ ২০ টি (পঞ্চান্ন কার্টুন) সয়াবিন তেলের বোতল চুরি হয়েছে দেখতে পাই। যার বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকার উপরে বলে তিনি জানান। এছাড়া, অজ্ঞাতনামা চোরেরা এসময় গোডাউনের নিরাপত্তার জন্য লাগানো বাইরে এবং ভেতরে লাগানো সিসি ক্যামেরা ভেঙ্গে গোডাউনের আশেপাশে ফেলে রেখে যায় বলে তিনি জানান। তিনি আরো বলেন, গোডাউনে এতো টাকার মালামাল চুরির ঘটনায় আমি ব্যবসায়ীকভাবে ভিষনভাবে ক্ষতিগ্রস্ত ও সর্বশান্ত হয়ে পড়েছি এবং এঘটনা চরভদ্রাসন থানা পুলিশকে অবগত করেছি। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মিন্টু মন্ডল জানান, গোডাউনে চুরির ঘটনাটি জেনেছি এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় তদন্ত করে জড়িঁতদের আটকের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে বলে এই কর্মকর্তা জানান। উল্লেখ্য, দুষ্কৃতকারীরা উক্ত ব্যবসায়ীর একই গোডাউন থেকে গত দেড়ঁ মাস আগেও একই কায়দায় কয়েক লাখ টাকার সয়াবিন তেল ও সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION