1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

তৃণমূল পর্যায়ের উন্নয়ন কর্মকান্ডে ইউপি সদস্যদের অংশগ্রহন বাড়ানো হবে – শামীম হক (ভিডিওসহ)

  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২০ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক। রাজনৈতির মাঠে আলোচিত ব্যক্তিত্ব শামীম হক জেলা আওয়ামীলীগের সভাপতির দ্বায়িত্ব নেয়ার পর সৃষ্টি করছেন নতুন নতুন উদাহারণ। এবার ফরিদপুর জেলার সদর উপজেলার ১২ টি ইউনিয়নের ইউপি সদস্যদের সম্মানিত করলেন তিনি। সোমবার দুপুরে ধুলদিতে মতবিনিময়কালে স্থাণীয় উন্নয়নে তাদের স্ব স্ব ভুমিকার গুরুত্ব তুলে ধরলেন। অত:পর তাদের সথে মধ্যাহ্ন ভোজে অংশ নিলেন।

ইতিপুর্বে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে কখনোই এমন উদ্যোগ নেয়া হয়নি উল্লেখ করে ইউপি সদস্যরা জানান, এমন উদ্যোগ তাদের সম্মানিত করে। আগামীতে নিয়মিত এধরণের বৈঠক অব্যহত রেখে ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের উন্নয়ন মূলক কাজে আরো বেশী সংযুক্ত রাখার দাবী জানান।

https://youtu.be/DiC1nMetlJ4

এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক আগামী দিনে উন্নয়ন কাজে তাদের সরাসরি অংশগ্রহন আরো বেশী নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন। শামীম হক বক্তব্য দানকালে বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী ও বাংলার উন্নয়নের সারথী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের তৃণমূল পর্যায়ের উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং তা (উন্নয়ন চিত্র) প্রান্তিক মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান উপস্থিত ইউপি সদস্যদের প্রতি। এসময় তিনি সকল ইউপি সদস্য ও তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।

অনুষ্ঠানে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাব বোস, জাতীয় শ্রমিকলীগ, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মো. নাছিরসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION