1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

তীব্র দাবদাহে সাধারণ মানুষের পাশে ফরিদপুর পুলিশ

  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৪৫৭ জন পঠিত
তীব্র দাবদাহে সাধারণ মানুষের পাশে ফরিদপুর পুলিশ
তীব্র দাবদাহে সাধারণ মানুষের পাশে ফরিদপুর পুলিশ

স্টাফ রিপোর্টার : দেশ জুড়ে চলছে প্রচন্ড দাবদাহ। একটু স্বস্থির আশ্বাসে মানুষ হাঁসফাঁস করছেন। প্রচন্ড রোদ অথচ বৃষ্টি দেখা নেই। আর তখনই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ফরিদপুর জেলা পুলিশের সদস্য বৃন্দ। সকাল সাড়ে ১০টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে জেরা পুলিশের উদ্যোগে খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ করা হয়।

এ কার্ক্রম উদ্বোধন করেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) এমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান প্রমুখ। পুলিশ হাসপাতালের চিকিৎসকদের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ হাসানুল কবির ও মৌমিতা দাস।

অনুষ্ঠানে পুলিশ সুপার নিজ হাতে রিকশাচালক, ভ্যান চালক, অটো চালকসহ সাধারণ প্রান্তিক মানুষের মাঝে খাবার পানি, স্যালাইন ও গামছা বিতরণ করেন। ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, এ সময় দুই হাজার বোতল খাবার পানি দুই হাজারটি খাবার স্যালাইন এবং তিনশটি গামছা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION