1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ঢাকা আহ্্ছানিয়া মিশন ফরিদপুরের আয়োজনে বিশ্ব এইডস দিবস পালন

  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩৩ জন পঠিত
ঢাকা আহ্্ছানিয়া মিশন ফরিদপুরের আয়োজনে বিশ্ব এইডস দিবস পালন
ঢাকা আহ্্ছানিয়া মিশন ফরিদপুরের আয়োজনে বিশ্ব এইডস দিবস পালন

স্টাফ রিপোর্টার : ‘কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত শুক্রবার বিশ্ব এইডস দিবস ২০২৩ পালন করেছে ঢাকা আহ্্ছানিয়া মিশন ফরিদপুর। এ উপলক্ষ্যে ফরিদপুর স্বাস্থ্য বিভাগ কতৃক আয়োজিত কমূসচীতে অংশগ্রহণ করে ঢাকা আহ্্ছানিয়া মিশন ফরিদপুর। জেলা ইনচার্জ মো. পলাশ খানের তত্ত¡াবধানে সিভিল সার্জনের কার্যালয়ে র‌্যালীতে অংশগ্রহণ করে ঢাকা আহ্্ছানিয়া মিশন ফরিদপুরের কর্র্মী ও সেবা গ্রহণকারীবৃন্দ। র‌্যালীটি সিভিল সার্জনের কার্যালয় থেকে শুরু হয়ে শিশু হাসপাতাল হয়ে জেনারেল হাসপাতালে এসে শেষ হয়।

র‌্যালী শেষে জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনু্িষ্ঠত হয়। সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র হেল্থ এডুকেশন অফিসার ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা। পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশন উপস্থাপন করেন ডিষ্ট্রিক্ট সারভেইল্যান্স মেডিক্যাল অফিসার ডা. এ কে এম আহসানুজ্জামান। আলোচনা সভা শেষে ঢাকা আহ্্ছানিয়া মিশনের আয়োজনে টেপাখোলায় একটি তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালিত হয়।

যেখান থেকে লক্ষিত জনগোষ্ঠিসহ জনসাধারণকে এইচআইভি এইডসসহ সাধারণ ও যৌন রোগ সংক্রমণ প্রতিরোধ বিষয়ক তথ্য ও পরামর্শ প্রদানের পাশাপাশি স্বাস্থ্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। উল্লেখ্য আইসিডিডিআর,বির ব্যবস্থাপনায় ও গেøাাবাল ফান্ডের আর্থিক সহায়তায় এবং জাতীয় এইডস/এসটিডি প্রোগ্রাম এর সার্বিক তত্ত¡াবধানে ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট সার্ভিসেস ফর কি পপুলেশন্স ইন বাংলাদেশ’ প্রকল্পটির আওতায় এইচআইভি এইডস দিবস পালিত হয় যে প্রকল্প থেকে “ঝুঁকিপুর্ণ পূরুষ ও হিজড়া” জনগোষ্ঠীর মাঝে এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION