1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ডিমের দামে কারসাজি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৯৪৩ জন পঠিত
ডিমের দামে কারসাজি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ডিমের দামে কারসাজি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ডিমের দামে কারসাজি করায় পাইকারী ও খুচরা পর্যায়ে ৩টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর। গতকাল রবিবার দুপুর ১টার দিকে শহরের চকবাজার ও তিতুমীর বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখ। যে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা হয় সেগুলি হল চকবাজারের মিতালী ট্রেডার্সকে পাঁচি হাজার, ওহাব ডিম স্টোরকে তিন হাজার এবং নিউমার্কেট তিতুমীর বাজারে অবস্থিত সিরাজ ট্রেডার্সকে চার হাজার টাকাসহ সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের মো. সোহেল শেখ বলেন, ডিমের দামে কারসাজি করা, ডিমের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ ও প্রদান না করা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে বোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। এসময় কৃষি বিপণন অধিদপ্তরের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION