1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডিবি পুলিশের হাতে ৭৫০পিস ইয়াবাসহ যুবক আটক

  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৭০১ জন পঠিত
ডিবি পুলিশের হাতে ৭৫০পিস ইয়াবাসহ যুবক আটক
ডিবি পুলিশের হাতে ৭৫০পিস ইয়াবাসহ যুবক আটক

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎপরতায় মোঃ রবিউল ইসলাম শেখ (২৯) নামে এক যুবককে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নে গৌড়দিয়া বাজারের মোঃ সোহেল মোল্লার সাদিয়া মিষ্টান ভান্ডার দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ রবিউল ইসলাম শেখ একই ইউনিয়নের সেনহাটি গ্রামের মোফাজ্জেল শেখের ছেলে।

জেলা পুলিশ জানায়, ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম সেবা এর নির্দেশনায় ও ডিবি পুলিশ অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মামুনুর রশীদ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকসটিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে সালথা উপজেলার গৌড়দিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোঃ রবিউল ইসলাম শেখকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। ডিবির অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সালথা উপজেলার গৌড়দিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে ৭৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION