1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

ট্রেনের ধাক্কায় রাজ মিস্ত্রী নিহত

  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৯৩২ জন পঠিত
ট্রেনের ধাক্কায় রাজ মিস্ত্রী নিহত
ট্রেনের ধাক্কায় রাজ মিস্ত্রী নিহত

এস এম রুবেল : ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রেনের ধাক্কা লেগে সম্রাট নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছে। রোববার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সন্ধ্যাপাড়া বাজারের পাশে রেলক্রোসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাজমিস্ত্রী আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্ধাধর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সম্রাট মোল্যা (৩৫)। সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত সম্রাট কাশিয়ানী উপজেলায় রাজমিস্ত্রীর কাজ শেষে নিজের বাই সাইকেল চালিয়ে বাড়িতে ফেরার পথে সন্ধ্যাপাড়া রেলক্রোসিংয়ের কাছে আসলে কালুখালী ভাটিয়াপাড়া এক্সপ্রেস লোকাল ট্রেন কালুখালীর দিকে ছেড়ে যাওয়ার সময় ধাক্কা লেগে ঘটনা স্থলে মারা যান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION