1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৪৪৪ জন পঠিত
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইজিবাইককে মিনি ট্রাকের ধাক্কায় রবিউল মাতুব্বর (২৯) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হন ইজিবাইক চালক সিরাজুল ইসলাম (৩২)। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বগাইল টোলপ্লাজার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল মাদারীপুরের শিবচর উপজেলার চরসামাইল গ্রামের সালাম মাতুব্বরের ছেলে। আহত ইজিবাইক চালক সিরাজুল একই এলাকার দেরাস উদ্দিন খালাসীর ছেলে বলে জানা যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম এই প্রতিবেদকে বলেন, একটি মিনিট্রাক ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলে রবিউল মাতুব্বর নামে একজন নিহত হন। এ সময় অপর আরেকজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION