1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

টিকা নিতে গিয়ে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৯৪ জন পঠিত
টিকা নিতে গিয়ে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
টিকা নিতে গিয়ে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ইজিবাইক চাপায় ৫বছর বয়সী মীম নামের এক শিশুর নিহত হয়েছে। নিহত শিশুটি উপজেলার গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের রাজু শিকদারের মেয়ে। রোববার (৪ সেপ্টম্বর) সকাল ১১টার দিকে নদেরচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত শিশুটি সকাল সাড়ে দশটার দিকে তার মা ও দাদির সঙ্গে পার্শ্ববর্তী বাকি মাস্টারের বাড়িতে টিকা নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তারা নদেরচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইক মিমকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

অটোবাইকের চাপায় মিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ব্যপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা ইশরা জাহান বলেন, শিশুটিকে জরুরি বিভাগে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। বোয়ালমারী থানা পুলিশ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে তদন্ত করে পালিয়ে যাওয়া ঘাতক ইজিবাইক সনাক্তের কাজ চলছে। শিশুটির বাবা মা অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION