1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

জুট মিলের রোলারে পিষ্ট হলো শ্রমিকের দেহ

  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪৫০ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের শিবরামপুরে আরএম জুট মিলে পাট নমনীয় ও পরিস্কার করার কাজে ব্যবহৃত সফ্টেনার মেশিনের বিপরীতমুখী দুটি রোলারের মধ্যে পিষ্ট হয়ে একজন পাটকল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৬ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় সফ্টেনার মেশিনের বিপরীতমুখী দুটি রোলারের মধ্যে ওই শ্রমিকের দেহের অর্ধাংশ ঢুকে শরীর পিষ্ট হয়ে যায়। এসময় সেখানে এক বিভৎস দৃশ্যের অবতারণা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
নিহতের নাম রাজু শেখ (২৬)। সে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর গ্রামের মো: আযহার শেখের ছেলে।
জানা গেছে, পাট কলে সফ্টেনার মেশিনে পাট ঢুকিয়ে প্রাকৃতিকভাবে শক্ত ও খসখসে পাটকে পরিস্কার ও নমনীয় করা হয়। একাজে ওই মেশিনে ব্যবহৃত হয় বিশালাকারের অসংখ্য রোলার। রোলারগুলো একটি ওপরে ও একটি নিচে জোড়া আকারে বসানো থাকে এবং দুটি রোলারের গতি বিপরীতমুখী থাকে। সকালে আরএম জুটমিলের শ্রমিক রাজু ওই মেশিনের একপাশে কাজ করছিলো। এসময় আকস্মিকভাবে সে দুটি রোলারের মাঝে আটকে যাওয়ার পর আস্তে আস্তে তার শরীরের অর্ধেকাংশ ঢুকে যেয়ে মেশিনটি বন্ধ হয়ে যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সফ্টেনার মেশিনের কাজ করার সময় ওই মিলের শ্রমিক রাজুর দেহ মেশিনে আটকে ভেতরে ঢুকে যায়। এতে তার শরীরের অর্ধেকাংশ পিষ্ট হয়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে তার মৃতদেহ উদ্ধার করে।
ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মো: আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION