1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

জীবনের ঝুঁকি নিয়ে পথ চলাচল করছে শিক্ষার্থী ও পথচারীরা

  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৫৪৭ জন পঠিত
জীবনের ঝুঁকি নিয়ে পথ চলাচল করছে শিক্ষার্থী ও পথচারীরা
জীবনের ঝুঁকি নিয়ে পথ চলাচল করছে শিক্ষার্থী ও পথচারীরা

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে সড়কে দুই পাশে গাছের গুড়ি দিয়ে দখল করে রেখেছে গাছ ব্যবসায়ীরা। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। দ্রæত সড়কের দুই পাশে থাকা গাছের গুড়ি অপসারন না করলে ওই স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন স্থানীরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাট কৃষ্ণপুরের চিতাখোলা এলাকার সাহা পাড়া থেকে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রর্যন্ত ফরিদপুর-তাড়াইল গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে গাছের গুড়ি ফেলে দখল করে রেখেছে স্থানীয় গাছ ব্যবসায়ীরা। স্থানীরা জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ফরিদপুর-তাড়াইল সড়কে যানবাহন চলাচল বেড়েছে। সড়কের এই স্থানে গাছের গুড়ি রাখায় শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সড়ক দিয়েই যাতায়াত করে, দুর্ঘটনা ঘটলে এর দ্বায় নিবে কে?

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আল মোজাহিদ জানান, উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয়েছিল। তারা আমাদের কথা কর্ণপাত করছে না। এ ব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, আমি নিজে বিদ্যালয়ে গিয়ে গাছ ব্যবসায়ীদের সতর্ক করেছিলাম। তারপর তারা কিছু গাছ সরিয়ে নিয়েছিল। বর্তমানে আবার গাছ রাখার ব্যাপারে আমি অবগত নই। স্কুলের পাশের ওই সড়কে গাছের গুড়ি রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION