1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

চিকিৎসা অবহেলায় মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় হামলা : রোগীর স্বজনসহ আহত ১৮

  • Update Time : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৮৫ জন পঠিত
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে

স্টাফ রিপোর্টার : ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলায় একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় ইন্টার্নি চিকিৎসকদের সাথে মারামারিতে রোগীর সজন সহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। মৃত ওই বীর মুক্তিযোদ্ধার পরিবারের ৩ সদস্যকে পুলিশ হেফাজতে সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীর আহত সজনেরা অভিযোগ করেন, ইন্টার্নি চিকিৎসকদের সাথে বহিরাগত ও মেডিক্যাল কলেজের ছাত্রনেতারাও অংশ নেন।

খবর পেয়ে পুলিশ পৌছে আহতদের উদ্ধার করে সেখান থেকে সরিয়ে সদর হাসপাতালে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে, শহরের কমলাপুরনিবাসী বীর মুক্তিযোদ্ধা নয়ন খাঁনকে (৯৫) অসুস্থাবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টা ২০ মিনিটে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের দোতালায় বীর মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত ওয়ার্ডে ভর্তি করা হয়। নয়ন খানের নাতি আলমগীর বিশ্বাস বলেন, রাত ১২টার দিকে তার নানার শ্বাস কষ্ট হলে নার্সদের জানাই। তারা ইমার্জেন্সিতে চিকিৎসককে জানাতে বলেন।

এরপর ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসককে রোগীকে ওয়ার্ডে যেয়ে একটু দেখার জন্য এবং পরে ন্যুনতম একটু অক্সিজেন দেয়ার ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। কিন্তু তিনি কোন ব্যবস্থাই নেননি। কিছুক্ষণ পর এসে দেখি আমার নানা মরে গেছেন। আলমগীর বলেন, এসময় ডাক্তারদের সাথে আমাদের কথাকাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমার মা আমাকে সেখান থেকে সরিয়ে একটি বাথরুমে আটকে রাখেন। এরপর প্রায় ৫০ থেকে ৬০ জনের মতো এসে বাথরুম থেকে বের করে আমার উপর হামলা চালায়।

হামলায় আহতরা হলেন, মৃতের নাতি আলমগীর বিশ্বাস (২৮), তৌহিদ বিশ্বাস (২৫), আলিফ খান (১৪) ও হামজা খান (১২), মেয়ে জেসমিন (৪২), সাবিনা ইয়াসমিন (৫০) ও রেবেকা সুলতানা মনি (৩৫) ও আহত হন। এছাড়া ঘটনার সময় মৃতের পাশে বসে আহাজারি করতে থাকা তার বয়োবৃদ্ধ স্ত্রী হালিমা বেগমকেও (৮৫) ধাক্কা মেরে সিট থেকে ফেলে দেয়া হয় বলে অভিযোগ করা হয়। আহতদের মধ্যে উপরোক্ত চারজনকে পুলিশ হেফাজতে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইন্টার্নি চিকিৎসক বলেন, রোগীর স্বজনেরা আমাদের কাছে অক্সিজেন চেয়েছিল।

কিন্তু আমাদের কাছে সরবরাহ করার মতো অক্সিজেন না থাকায় আমরা তাদের বাইরে থেকে অক্সিজেন এনে রোগীকে দেয়ার জন্য একটি স্লিপও লিখে দেই। কিন্তু এতে তারা রাজি না হলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা আমাদের উপর হামলা করে। এতে হাসপাতালের স্টাফ ও অর্ণব (২৬), ইন্টার্ণ ডাক্তার মাহমুদুল (২৬), শামিম (২৪), রোকন (২৪), শিহাব (২৪), এজাজ(২৬), মহিন (২৬), শাকিব (২৬), পাভেল (২৬), ইসতেফার (২৪), জাহিদ (২৬), সাব্বির (২৬) ও ফরহাদ (২৬) আহত হন। তারা সকলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রাবাসে থাকেন।

এব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করা হয়। আহতরা আশঙ্কামুক্ত। মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনদেরকে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বলেন, এ ঘটনায় মঙ্গলবার সকালে হাসপাতালের চিকিৎসকগণ মিটিংয়ে বসেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে। এ বিষয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বলেন, হাসপাতালে প্রতিদিনই কমবেশি ঝামেলা হয়। আমি বর্তমানে ছুটিতে হাসপাতালে বাইরে রয়েছি। তবে গতরাতে একটি মারামারির কথা জানতে পেরেছি। বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION