1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

চলন্ত ট্রেনে আঘাতে প্রতিবন্ধী নারীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৬৬ জন পঠিত
চলন্ত ট্রেনে আঘাতে প্রতিবন্ধী নারীর মৃত্যু
চলন্ত ট্রেনে আঘাতে প্রতিবন্ধী নারীর মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে গোপালগঞ্জ রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস চলন্ত ট্রেনের বারির আঘাতে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটায় উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর রেলস্টেশন পয়েন্টের কাছে ২৬৫-৮০০/২৬৬/০ কিলোমিটারের ভেতরে এ দূর্ঘটনা ঘটে। এসময় অজ্ঞাত ওই নারীর পরণে নীল রংয়ের সেলোয়ার ও সদা বেগুনী রংয়ের সোয়েটার ছিল।

সরেজমিন গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাত নারী সকালে রেল লাইনের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় গোপালগঞ্জ থেকে রাজশাহী গামী চলন্ত ট্রেনে ওই অজ্ঞাত নারী আঘাত লেগে পাশে ছিটকে পড়ে মাথা ফেটে গিয়ে ঘটনা স্থলে মারা যান। স্টেশন কিম্যান ৭ কেবি দায়ীত্ব থাকা মো টুটুল মোল্যা বলেন, অজ্ঞাত নারীর ৩৫-৪০ বছর বয়স হবে। ওই নারীর মৃত্যু খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক ধারণা থেকে বলা যায় অজ্ঞাত ওই নারী শ্রবণ ও মানসিক প্রতিবন্ধী হওয়ায় ট্রেনের হর্ণের শব্দ শুনতে না পেরে আঘাত লেগে ঘটনা স্থলে মারা যান। রেলওয়ে পুলিশে খবর পাঠানো হয়েছে। অজ্ঞাত মানসিক প্রতিবন্ধী নারীর লাশের এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION