1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

চরভদ্রাসনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন

  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৭৫৫ জন পঠিত

মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন :

পরিবেশ বান্ধব দেশ গড়ার লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সাধ্যমত বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উক্ত ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় ফরিদপুরের চরভদ্রাসন শাখার উদ্যোগে উপজেলা সদরের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রম এর আয়োজন করা হয়। সোমবার (২৯ আগষ্ট) সকালে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল কবির। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের সভাপতি তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, শিক্ষক মো. শাহজাহান শিকদার, শিক্ষক মো. লোকমান হোসেনসহ শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড চরভদ্রাসন শাখা ব্যবস্থাপক মো. কামরুজ্জামান স্বপন সহ শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও ছাত্রীদের মাঝে বিভিন্ন জাতের কয়েক’শ ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION