1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

চরভদ্রাসনে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট

  • Update Time : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৭৬৬ জন পঠিত

মো.মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন (ফরিদপুর) থেকে :

গরম শুরু হওয়ার সাথে সাথে প্রতিনিয়তই শুরু হয়েছে লোডশেডিং। বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে পড়েছে ফরিদপুরের চরভদাসনে জনজীবন। সকাল হতে না হতেই সূর্যের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। রমজান মাসে সময় গড়িয়ে দুপুর আসতে না আসতেই সেই তাপদাহ রীতিমত অসহনীয় হয়ে উঠছে। তাপমাত্রা বৃদ্ধি ও বিদ্যুতের লোডশেডিং এর কারণে চরভদ্রাসনের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভূক্তভোগীরা জানান, রমজান আসার পর থেকেই উপজেলায় ব্যাপকভাবে লোডশেডিং শুরু হয়েছে। লোডশেডিং এর যন্ত্রনা থেকে রক্ষা পাচ্ছেনা দীর্ঘ সময় তারাবিহ্ নামাজ পড়তে আসা মুসুল্লিরাও। নামাজের মধ্যে ঘনঘন লোডশেডিংয়ে নামাজিদের অসহ্য গরমের মধ্যেই নামাজ আদায় করতে হচ্ছে। এছারা সেহেরী ও ইফতারের সময়টুকুও কাটাতে হচ্ছে মোমবাতি অথবা হ্যারিকেনের আলোতে। এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্বাভাবিক জীবনযাত্রাও চরমভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে লোডশেডিংয়ের সাথে সাথে মশার উপদ্রবে উপজেলাবাসীর জনজীবন অসহ্য হয়ে পড়ছে। অপরদিকে ঈদকে সামনে রেখে ঘনঘন লোডশেডিংয়ে ব্যাস্ততম বাজারের কাপড়ের দোকান ও নিত্য প্রয়োজনীয় দোকানসহ উপজেলার স’মিল, রাইচমিলসহ বিদ্যুৎ নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা আরো করুণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে, গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং হওয়ার কারণে ক্ষতি গ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। অব্যাহত লোডশেডিং-এর কারণে তাদের পড়াশুনা চরমভাবে বিঘ্ন ঘটছে। উপজেলা সদরের স’মিল ব্যবসায়ী বুচা সরকার, রাইচমিল ব্যবসায়ী খবিরউদ্দন, গ্রীলওয়ার্কসর্প ব্যবসায়ী প্রবির বলেন, উপজেলায় দিনে ও রাতে ব্যাপকভাবে ঘনঘন লোডশেডিং শুরু হয়েছে। এতে আমরা সময় মত কাষ্টমারকে তার অর্ডারি মাল ডেলেভারি দিতে পারছিনা। এমনভাবে লোডশেডিং চলতে থাকলে আমাদের ব্যবসা-প্রতিষ্ঠান মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হবে। তারা বলেন, শুধু তাই নয় একটু জোরে বাতাস বইলেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। আবার কখনো কখনো বিদ্যুৎ আসে আর চলে যায়। এতে করে বাসা বাড়ির টিভি, ফ্রিজ, মটর, লাইটসহ অন্যান্য বৈদ্যুতিক ইলেকট্রনিক্স পণ্যগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাছারা শুনেছি বিদ্যুৎ বাড়ে বাড়ে আসা যাওয়া করলে স্বাভাবিক বিলের তুলনায় মিটারের রিডিংয়ের সাথে সাথে বিদ্যুৎ বিলও বাড়ে। তারা আরো বলেন, সরকার যেখানে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করছেন সেখানে বিদ্যুতের এই ঘনঘন লোডশের্ডিং কেন? বিদ্যুতের এই লোডশেডিং সমস্যার দ্রুত সমাধান চায় উপজেলাবাসী। এব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে চরভদ্রাসন পল্লী বিদ্যুতের কর্মরত এলএমওয়ান আব্দুর রহমান বলেন, এটা লোডশেডিং না। মাঝে মাঝে মেইন লাইনের কাজ করতে হয়, তখনই বিদ্যুৎ থাকেনা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION