1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

চরভদ্রাসনে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১১০৩ জন পঠিত
চরভদ্রাসনে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
চরভদ্রাসনে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসনে নিখোঁজের একদিন পর মো. কাউসার হোসেন(৪৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলা সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী গ্রামের জালাল খানের ছেলে। পুলিশ ও তার পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল কাউসার। শনিবার সকালে উপজেলার গাজিরটেক ইউনিয়নের জাকেরার সূরার ভাঙ্গা মাথা নামক পদ্মা পাড়ের বালির চরে কাউসারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌছেঁ লাশ উদ্ধার করে। কাউসারের ভাই ইলিয়াস খান(৪০) জানান, কাউসার গত শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসে নাই।

রাত ৮টা পর্যন্ত তার মোবাইল ফোন খোলা ছিলো। কিন্তু তারপর থেকে কাউসারের মোবাইল ফোন বন্ধ পাই। আমরা এরপর থেকে অনেক খোঁজাখোজি করেও তাকে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আমার ভাই বালি ব্যবসায়ী ছিলেন। হয়তো ব্যবসায়ীক কোন ঘটনা কেন্দ্র কেউ কাউসারকে মেরে ফেলেছে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. সাজাহান খান, এ,এসপি সুমন রঞ্জন চক্রবর্তি ও চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফরিদপুরের পুলিশ সুপার মো. সাহজাহান জানান, এটা আপাতত দেখে মনে হচ্ছে পরিকল্পিত একটি হত্যাকান্ড। লাশ সুরাতহাল করে মামলা হবে। মামলার পাশাপাশি যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION