1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

চরভদ্রাসনে জেলের জালে ২০ কেজি ওজনের কাতলা

  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯৬৯ জন পঠিত
চরভদ্রাসনে জেলের জালে ২০ কেজি ওজনের কাতলা
চরভদ্রাসনে জেলের জালে ২০ কেজি ওজনের কাতলা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে এই মাছটি বিক্রি হয়েছে ২৩ হাজার টাকায়। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা জেলে সাদ্দাম সরকার (৩৩)। তিনি অতি শৈশবে বাবা রিয়াজউদ্দিনের সাথে চরভদ্রাসনে আসেন। নৌকায় করে এলাকায় মাছ ধরেন। গত ২০ বছর ধরে তিনি এখানে জেলে হিসেবে কাজ করছেন। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তার জালে আটকা পড়ে মাছটি।

সাদ্দাম সরকার জানান, গত শুক্রবার রাত ১২ টার পরে চরভদ্রাসন সদর ইউনিয়নের হাজীরডাঙ্গী এলাকা সংলগ্ন পদ্মানদীতে তিনি তার ভাই ইয়াকুব সরকার ও ভাগিনা শরিফ সরকার সহ জাল ফেলেন নদীতে। সাদ্দামের ভাই ইয়াকুব (২৯) বলেন, রাত তিনটার দিকে জালে মাছটি আটকা পড়ে। জাল উঠিানোর সময় অনেক ভাড়ি মনে হয়। পরে বিশেষ কায়দায় জালটি টানতে টানতে নৌকার কাছে নিয়ে আসি। পরে মাছটি নৌকায় তোলা হয়। মাছের আকার আকৃতি দেখে আমরা সমস্বরে আনন্দে চিৎকার করে উঠি।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে ওই মাছটি চরভদ্রসান সদর উপজেলা বাজারে নিয়ে আসা হয়। মাছটি ওই বাজারের আড়তদার রফিক খান (৩৯) তাদের কাছ থেকে ২২ হাজার টাকায় কিনে নেন। আড়তদার রফিক খান বলেন, এমন মাছ এখানে মাঝে মাঝে পাওয়া যায়। মাছটি সকাল আটটার দিকে কিনে দুইঘন্টা পর দশটার দিকে এক হাজার টাকা লাভে বিক্রি করেছি।

আড়তদারের কাছ থেকে ওই মাছটি ২৩ হাজার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের খোকন মোল্লা (৩৮) কিনে নেন। খোকন মোল্লা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক । খোকন মোল্লা বলেন, আমাদের পরিবার ও জ্ঞাতিগোষ্ঠিসহ অনেক লোক। মাছটি কেটে আত্মীয়-স্বজনের মধ্যে ভাগ করে দিয়েছি। অনেক দিন পর পরিবারের সদস্যরা এমন একটি বড় মাছ খেতে পারবো বিধায় দাম একটু বেশি হওয়ায় মাছটি কিনে নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION