1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

ঘুড়ি ও ফানুস উৎসব দেখতে লাখো মানুষের ঢল

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৪১৫ জন পঠিত
ঘুড়ি ও ফানুস উৎসব দেখতে লাখো মানুষের ঢল
ঘুড়ি ও ফানুস উৎসব দেখতে লাখো মানুষের ঢল

স্টাফ রিপোর্টার : আবহমান গ্রাম-বাংলা থেকে হারাতে বসেছে সেই চিরচেনা ঘুড়ি ও ফানুস উৎসব। তাইতো এই হারানো ঐতিহ্যকে ফেরাতে ও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে টাইমস ইউনিভার্সিটি ঘুড়ি উৎসব। “চলো হারাই শৈশবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে শহরতলীর ধলার মোড় নামক এলাকায় ফরিদপুর সিটি অর্গানাইজেশনের আয়োজনে ও ফরিদপুর টাইমস ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় এ ঘুড়ি ও ফানুস উৎসবের আয়োজন করা হয়।

বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘুড়ি ও ফানুস উৎসবের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শাহজাহান, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষাবিদ রিজভী জামান, টাইমস ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের ডিন ড. মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।

প্রতিবছরের ন্যায় এবারও ৬ষ্ঠ বারের মতো এ ঘুড়ি ও ফানুস উৎসবের আয়োজন করা হয়। এ উৎসব দেখতে প্রায় এক লাখ মানুষের ঢল নামে। এ সময় ধলার মোড়ের আকাশ বিভিন্ন রং ও আকৃতির ঘুড়িতে নৈসর্গিক রুপ ধারণ করে। প্রায় সন্ধ্যার আগ পর্যন্ত শত শত ঘুড়ি আকাশে উড়তে দেখা যায়। সন্ধ্যার পরে ঘুড়ির সঙ্গে ফানুসও ওড়ানো হয়। এসময় প্রায় এক লাখ মানুষের পদচারণায় স্থানটি দারুণভাবে উপভোগ্য হয়ে উঠে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION