1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • Update Time : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৮৪৩ জন পঠিত
গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন
গোপালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কবীর হোসেন, আলফাডাঙ্গা : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার ভঙ্গের কারণে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ। ২২ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেন।

তিনি বলেন গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়োন সুপারিশ করা কে কেন্দ্র করে গত ২০ নভেম্বর রবিবার বিকালে আলফাডাঙ্গার নতুন প্র্রেসক্লাব চত্বরে সামনে মানববন্ধন সভা থেকে উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর বক্তব্য রাখেন মোনায়েম খান। তিনি আরও বলেন, মোনায়মের ভুল তথ্য”র ভিত্তিত্বে দৈনিক আজকের পত্রিকায় ” উপজেলা আওয়ামীলীগের এক অংশ রাজাকার পুত্রের সাথে” প্রকাশিত সংবাদটি সঠিক নয়।তিনি এ সংবাদের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং তারই প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম সোজা, সহ সভাপতি আব্দুর রউফ তালুকদার, আশরাফ উদ্দিন তারা, ইকবাল হাসান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আতাউর রহমান সাইক্লোন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কাসেম মন্ডল, সদস্য মফিজুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION