1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

গরু চুরির পর এবার ইয়াবাসহ সালথার মাসুদ আটক

  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৫৩১ জন পঠিত
গরু চুরির পর এবার ইয়াবাসহ সালথার মাসুদ আটক
গরু চুরির পর এবার ইয়াবাসহ সালথার মাসুদ আটক

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথা উপজেলার আলোচিত গরু চোর মো. মাসুদ খানকে (৩৮) ইয়াবা ট্যাবল্যাটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। চোর মাসুদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় নানা অপরাধের ১৯টি মামলা রয়েছে। এরমধ্যে একটি ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টও ছিল তার বিরুদ্ধে। শনিবার ভোরে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামের নিজ বাড়ি সামনে থেকে গ্রেপ্তার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মাসুদ খান কামদিয়া গ্রামের মৃত সাদেক খানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, মাসুদ এক সময় নছিমন ভাড়ায় চালাতো। এখন তিনি এলাকায় গরু চোরের সম্রাট হিসেবে পরিচিত। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক ভরে চোরাই গরু এনে সালথাসহ আশপাশের উপজেলায় সরবারহ করেন।

এ ছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ জগতের সাথে জড়িত মাসুদ। জানা যায়, এসব করে মাসুদ বিপুল পরিমান অর্থের মালিক হয়েছেন। তার বেশ কয়েকটি বড় ট্রাক রয়েছে। ওই ট্রাকগুলোতে করে মূলত চোরাই গরু আনা-নেওয়ার করতো। তবে কয়েক মাস আগে ট্রাকগুলো জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। সর্বশেষ গত ১৩ অক্টোবর কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক হন। সেই মামলায় মাসখেনক কারাভোগ করে কিছুদিন আগে জামিনে বের হয়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, মাসুদের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্ট ছিল। শনিবার ভোরে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ৩২ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাসুদ চুরি ,ডাকাতি, ডাকাতের প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধের মোট ১৯ মামলার আসামি। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি রুজু করে তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION