1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ক্যাবের জেলা সভাপতির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী

  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৬০৬ জন পঠিত
ক্যাবের জেলা সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ
ক্যাবের জেলা সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ

মোঃ হুমায়ুন কবির (তুহিন), সদরপুর : ফরিদপুরের সদরপুরে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ফরিদপুর জেলার সভাপতি ও ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবী করে প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে সদরপুর প্রেস ক্লাব ভবনে উপজেলা ক্যাবের সভাপতি আঃ মজিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আব্দুল হাই বেপারী, আঃ ওহাব আকন, সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ মহিউদ্দিন আহমেদ, আঃ লতিফ মিয়া, নগরকান্দা ক্যাবের নির্বাহী সদস্য ডাঃ আব্দুর রাজ্জাক, সদরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাঈদুর রহমান লাবলু, সাংবাদিক হুমায়ন কবির প্রমুখ।

সভায় ফরিদপুর জেলা ক্যাবের সভাপতি ও ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর বিরুদ্ধে দায়ের করা মামলা ষড়যন্ত্রমূলক দাবী করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বক্তারা মামলাটি প্রত্যাহার এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার নিকট জোর দাবী জানান।

সভা পরিচালনা করে উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION