1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

কৃষ্ণনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন মো: গোলাম মোস্তফা

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪০৮ জন পঠিত
কৃষ্ণনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন মো: গোলাম মোস্তফা
কৃষ্ণনগর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন মো: গোলাম মোস্তফা

স্টাফ রিপোর্টার : আগামী ১৬ ই মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত। এ নির্বাচনে উপজেলার ৮ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ গোলাম মোস্তফা। তিনি বর্তমান ইউপি চেয়ারম্যান। (১৯ ফেব্রæয়ারি) রবিবার দুপুর ১ টার দিকে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন অফিসের দ্বায়িত্বরত সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ নূরু আমীন এর নিকট স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

নমিনেশন পেপার জমা দেওয়ার সময় তার পক্ষে সমর্থিত কর্মী ও ভোটারদের উপস্থিতি ছিলো উপচে পড়া ভিড়। এসময় প্রার্থীকে নির্বাচন বিষয়ে নীতিমালার বই প্রদান করেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়ন ফরম জমা শেষে স্বতন্ত্র প্রার্থী মোঃ গোলাম মোস্তফা সাংবাদিক দের বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ইউনিয়ন বাসীর সুখে-দুঃখে পাশে আছি। এখনোও আছি এবং ভবিষ্যতেও থাকব। বর্তমানে আমি নির্বাচিত ইউপি চেয়ারম্যান হিসাবে আমার ইউনিয়নের জনগণের সেবা করে আসছি।

তিনি বলেন, আগামী ১৬ মার্চ সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে পুনরায় বিপুল ভোটে জয়ী করবে। তিনি আরো বলেন, নির্বাচনে জয়ী হলে অত্র ইউনিয়নে অবহেলিত মানুষদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত ও একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে জনগণকে উপহার দিবো। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কৃষ্ণনগর ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION