1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

করোনা ভ্যাকসিন : যেসব বিষয়ে সতর্ক থাকবেন

  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ১৪৬১ জন পঠিত




বিশেষ রিপোর্ট :
করোনাভাইরাসের ভ্যাকসিন ব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির পক্ষ থেকে সরকারের নিয়ন্ত্রণ ও নিবিড় ব্যবস্থাপনায় ভ্যাকসিন জেলা সরকারি হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিতরণের সুপারিশ করা হয়েছে।



বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, রওশন আরা মান্নান ও আদিবা আনজুম মিতা উপস্থিত ছিলেন।



কমিটি সূত্র জানায়, বৈঠকে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনাকালে করোনার ভ্যাকসিন দ্রুত আমদানির পাশাপাশি তা বিতরণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে সাধারণ মানুষের কাছে যাতে নির্বিঘ্নে পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।



এক্ষেত্রে জেলা সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিতরণ করা হলে জনগণের জন্য বিশেষ সুবিধা হবে বলে উল্লে­খ করা হয়। এ ছাড়া বৈঠকে সারভাইক্যাল ক্যান্সারের ভ্যাকসিন সরকারি ব্যবস্থাপনায় মহিলাদের বিনামূল্যে প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION