1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

ঔষুধ সিন্ডিকেটের হাত থেকে সাধারণ জনগণদের রক্ষার দাবি

  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৫৭০ জন পঠিত
ঔষুধ সিন্ডিকেটের হাত থেকে সাধারণ জনগণদের রক্ষার দাবি
ঔষুধ সিন্ডিকেটের হাত থেকে সাধারণ জনগণদের রক্ষার দাবি

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সাধারণ জনগণকে ওষুধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (০২ মে) সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন থেকে এসময় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ফরিদপুর জেলা শাখা কর্তৃক কথিত অবৈধ সিন্ডিকেট তৈরী করে ওষুধের দাম সর্বোচ্চ মূল্যে বিক্রি করতে বাধ্য করার প্রতিবাদ ও সিন্ডিকেটের মূলহোতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবীও জানানো হয়।

জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন ফরিদপুরবাসীর আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘরের সভাপতি ইঞ্জিনিয়ার পারভেজ হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন- সামাজিক সংগঠন মুক্ত সমাজের সমন্বয় মোহাম্মদ রাজিব, তুহিন মোল্লা, মো. আওয়াল শেখ, মো. রঞ্জন শেখ, সামাজিক সংগঠন “উই কেয়ার” এর সমন্বয়ক সঞ্জয় সাহা, “আমরা ক’জন” এর সমন্বয়ক আলিম হায়দার তুহিন, “ব্লাড লিংক” ফরিদপুরের সমন্বয়ক খায়রুল ইসলাম রোমান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক রুমন চৌধুরী প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবরার নাদিম ইতু, স্বেচ্ছাসেবী সংগঠন “পজিটিভ ফরিদপুর” এর সভাপতি তুহিন বিন আলমগীর, জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান বনিসহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ। মানববন্ধনে নেতৃবৃন্দ ফরিদপুরে সিন্ডিকেটের মাধ্যমে সর্বোচ্চ খুঁচরা মূল্যে ওষুধ বিক্রি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন- আগে একজন গরীব মানুষ ওষুধের গায়ে লিখিত মূল্য থেকে কিছুটা ছাড় পেত; যা গরীব খেটে খাওয়া মানুষের চিকিৎসা সেবা পেতে সহায়ক হতো।

কিন্তু বর্তমানে একটি কুচক্রী মহল প্রত্যেক দোকানীকে ওষুধের গায়ে লিখিত মূল্যে ওষুধ বিক্রি করতে বাধ্য করছে, যা সেবা খাতকে কলূষিত করছে। অবিলম্বে এই অবস্থার পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন কর্মসূচি শেষে তারা ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION