1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

এবার ৫০টি ফুল গাছ রোপন করলেন স্কুল শিক্ষক নুরুল ইসলাম

  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৬১৬ জন পঠিত
এবার ৫০টি ফুল গাছ রোপন করলেন স্কুল শিক্ষক নুরুল ইসলাম
এবার ৫০টি ফুল গাছ রোপন করলেন স্কুল শিক্ষক নুরুল ইসলাম

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের পরিবেশ রক্ষা ও শহরের সৌন্দর্য বাড়াতে ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে বৃক্ষ রোপন করে আসছেন ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক বৃক্ষ প্রেমিক মো: নুরুল ইসলাম ওরফে নুরুল স্যার। ফরিদপুর শহরের সৌন্দর্য বাড়াতে আজ শনিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবনের পাশে মুজিব সড়কে ৫০টি জবা ফুল গাছ রোপন করেন তিনি।

এর আগে শিক্ষক মো: নুরুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও অনুপ্রেরনায় পরিবেশ রক্ষা, বর্জ্রপাতে মৃত্যু রোধ ও ক্ষয় ক্ষতি কমাতে ফরিদপুরে ১০হাজার তালবীজ বপন করেছেন। ফরিদপুরের ঐতিহ্য ফেরাতে তিনি ৪ হাজার খেজুরগাছের বীজ বোপন করেছেন। শহরের বিভিন্ন সড়কে শতাধিক সুপারী গাছ রোপন করেছেন। দুই শতাধিক কৃষ্ণচ‚ড়া ও রাধাচ‚ড়ার গাছ রোপন করেছেন। নিয়মিত কাজ হিসেবে প্রায় সারা বছরই তিনি রাস্তার পাশে বিভিন্ন ফলজ , ঔষুধী ও ফুল গাছ লাগিয়ে থাকেন। নুরুল ইসলাম জানান, গাছ মানুষের অকৃত্রিম বন্ধু তাই আসুন আমরা সবাই বেশী বেশী করে গাছ লাগাই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION