1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে সদরপুরে তরুণীর আত্মহত্যা

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৩৯৪ জন পঠিত
উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে সদরপুরে তরুণীর আত্মহত্যা
উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে সদরপুরে তরুণীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরিদপুরের সদরপুর উপজেলায় সাদিয়া আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে জানা গেছে। রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামে ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। সাদিয়া আক্তার চর বিষ্ণুপুর ইউনিয়নের আলী হোসেন ডাঙ্গী গ্রামের ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম মৃধার মেয়ে। সাদিয়া সদরপুর সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।

সাদিয়ার মা রোজিনা আক্তার বলেন, সাদিয়া এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। ফলাফল দিলে দেখা যায় সে ইংরেজি বিষয়ে ফেল করেছে। এটা শোনার সঙ্গে সঙ্গে সাদিয়া গলায় ফাস দিয়ে আতœহত্যা করে। পরে আমরা উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা সাদিয়াকে মৃত ঘোষণা করেন। সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গোলাম রাব্বানী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদিয়া আক্তারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায় বলেন, সাদিয়া তার কলেজ থেকে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তিনি অকৃতকার্য হওয়ায় আত্মহননের পথ বেছে নিয়েছে। সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION