1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদের নব নির্বাচিতদের অবহিতকরণ কর্মশালা

  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ১২৬১ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহায়তায় ফরিদপুর মধুখালী উপজেলার গাজনা ও কোরকদী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধি ও সচিবদের পরিষদআইন, বিধিবিধান ও ইএএলজি প্রকল্পের কার্যক্রমের উপরে অবহিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার, ২৫ নভেম্বর, ২০২০।

সকালে জেলা প্রশাসকের আইসিটি ল্যাব কক্ষে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ( উপসচিব) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বলেন ইউনিয়নে হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগনের জন্য বরাদ্দকৃত অর্থস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ প্রয়োজনে নিজ অর্থায়নে সকল কার্যক্রম বাস্তবায়ন করে থাকেন। ভূমি ও গৃহহীনদেরজমি ও ঘর তৈরী করে দেয়ার জন্য সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি ও এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক দবির উদ্দিন ও ইএএলজি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও সচিবসহ মোট ২৮ জন প্রশিক্ষনার্থী এতে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION