1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইউএনও, এসিল্যান্ডের অপসারণ দাবী

  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ১৩০৫ জন পঠিত




স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের ভাঙ্গায় দোকান বরাদ্দ নিয়ে দুর্নীতি ও অনিয়মের সাথে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) জড়িত দাবী করে তাদের অপসারনের দাবীতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্দরা। সড়ক অবরোধকারীরা ইউএনও এবং এসিল্যান্ডের অপসারন করে করে স্লোগান দেওয়া হয়। আধাঘন্টা সড়ক অবরোধ থাকায় দুই পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। পরে প্রশাসনের আশ^াসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় বিক্ষুব্দরা।



এর আগে ভাঙ্গা বাজারে সরকারী জায়গায় দোকান বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করে বাজারের ব্যবসায়ীরা। মানববন্ধন থেকে দুর্নীতির সাথে জদিতদের বিচার দাবী করা হয়। একই সাথে বরাদ্দ বাতিল করে নতুন করে বরাদ্দের দাবী জানানো হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফায়জুর রহমান, ভাঙ্গা বাজার বর্ণিক সমিতির সাধারন সম্পাদক মিরু মুন্সী।



ফরিদপুরের ভাঙ্গা বাজারের কাঠপট্রি এলাকায় সরকারী খাস জমিতে দোকান নির্মানের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। ৮১ ব্যক্তিকে দোকান বরাদ্দ দেওয়াহয়। বরাদ্দকৃত দোকান নিয়ে অনিয়মের অভিযোগ এনে গত কয়েক দিন ধরে বিক্ষোভ সমাবেশ করছে স্থানীয় ব্যবসায়ীরা। #

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION