1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো মৎস্যজীবিলীগ

  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৫ জন পঠিত
আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো মৎস্যজীবিলীগ
আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো মৎস্যজীবিলীগ

স্টাফ রিপোর্টার :ফরিদপুরের নগরকান্দা উপজেলার মিরাকান্দায় প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্ম দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে শুক্রবার সকালে সেখানের বাসিন্দাদের সাথে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সভাপতি কাজী আব্দুস সোবহান।বাংলাদের আওয়ামীলীগ’র সভাপতি শেখ হাসিনার জন্মদিনের আয়োজনে তৃণমূলের মানুষদের সম্পৃক্ত করার ও প্রধাণমন্ত্রীর উন্নয়নকে স্মরণ করিয়ে দিতেই আশ্রয়ন প্রকল্পে এ আয়োজন করা হয় বলে জানান বক্তারা। এসময় জেলা ও উপজেলা মৎস্যজীবিলীগের নেতৃবৃন্দ ও আশ্রয়ন প্রকল্পবাসী উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়াতে নবনির্মিত পদ্মা সেতুমূখী রেল সড়কের পাশে শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে আয়োজিত সমাবেশ থেকে জন্ম দিনের শুভেচ্ছা জানান সর্বস্তরের মানুষ। নগরকান্দা উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগ আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা মৎসজীবি লীগের সভাপতি কাজী আবদুস সোবহান। তিনি বলেন, বিএনপি যতই বলুক নির্বাচনে আসবে না, শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে। তাই আগামী নির্বাচন কঠিন একটি নির্বাচন হবে। তবে যত কঠিনই হোক না কেন ৭০ শতাংশ ভোট পেয়ে নৌকা আবারো বিজয়ী হবে।

জননেত্রী শেখ হাসিনা আবার দেশের প্রধান মন্ত্রী হবেন। তিনি এসময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে আহবান জানান। নৌকা বিজয়ী না হলে এই অঞ্চলের সকল উন্নয়ন বন্ধ হয়ে যাবে বলেন মন্তব্য করেন তিনি। নগরকান্দা উপজেলা মৎসজীবি লীগের আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক তালুকদার মিজান, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক তানভীর আহম্মেদসহ স্থানীয় মৎসজীবি লীগের নেতারা।

আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো মৎস্যজীবিলীগ

আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলো মৎস্যজীবিলীগ

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION