1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

আলুর হিমাগার ও পাইকারি আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান

  • Update Time : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০৮ জন পঠিত
আলুর হিমাগার ও পাইকারি আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান
আলুর হিমাগার ও পাইকারি আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে আলুর দাম বেড়ে যাওয়ায় হিমাগার ও পাইকারি আড়তগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। এ সময় অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয় শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় অবস্থিত ফরিদপুর হিমাগার লি. ও শহরের বৃহত্তর কাঁচা বাজার হাজী শরীয়তউল্লাহ বাজারে।

এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। তাকে সহযোগিতা করেন, কৃষি বিপণন অধিদপ্তরের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানায়, অভিযানকালে ফরিদপুর হিমাগার হতে আলুর বিক্রেতা কর্তৃক ভাউচার প্রদান করা হয না, তবে আগামী দিন থেকে ভাউচার ছাড়া আলু বাজারে সরবরাহ করবেন না মর্মে হিমাগার কর্তৃপক্ষ প্রতিশ্রæতি দেন।

ফরিদপুর হিমাগারে আলুর মজুদ ক্যাপাসিটি ১০ হাজার মেট্রিক টন হলেও বর্তমানে আলু মজুদ আছে ৪৬৩ মেট্রিক টন। তিনি বলেন, ফরিদপুরে বাজারে আলু পাইকারি ৪০ টাকা এবং খুচরা ৪৪-৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। পাকা ক্রয়-বিক্রয় রশিদ পাওয়া গেলেও ১টি দোকানে পাকা ক্রয় রশিদ পাওয়া যাযনি। তবে মূল্য তালিকা হালনাগাদ পাওয়া গেছে। তিনি বলেন, অভিযানকালে দাম বেশি নেয়া ও পাকা ক্রয় রশিদ না থাকায় হাজী শরীয়তুল্লাহ বাজারের মেসার্স দয়াল ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION