1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

আ’লীগের শীত বস্ত্র বিতরণ, যা বললেন একে আজাদ

  • Update Time : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ১২১৯ জন পঠিত


ফরিদপুুুর প্রতিনিধি:
আওয়ামীলীগের উদ্যোগে ফরিদপুরের সদর উপজেলায় ১২ টি ইউনিয়নে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বিষ্ণদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিল্পপতি এ কে আজাদ।


ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, যুব লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, কতোয়ালি আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, নারী নেত্রী আইভি মাসুদ প্রমুখ।
এ সময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ বলেন, আওয়ামী লীগ সব সময়  মানুষের পাশে থাকে, দেশের মানুষের যে কোন দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে  এক যোগে কাজ করে। এখন শীত মৌসুম চলছে শীতার্তদের মানুষের পাশে এগিয়ে এসেছি আমার।
তিনি আরো বলেন, শুধু দুযোগে নয়, মানুষের জীবন মান উন্নয়নে ও কর্মস্থান সৃস্টিতে নিরলশ ভাবে কাজ করছে আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনা।
ফরিদপুর সদর উপজেলার ১২ টি ইউনিয়নে আওয়ামীলীগ উদ্যোগে ছয় হাজর কম্বল বিতরণ করা হবে তিন দিনে। প্রথম দিনে চারটি ইউপিতে দুই হাজার শীত বস্ত্র বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION