1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

আলফাডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৫৭৩ জন পঠিত
আলফাডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু
আলফাডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সোহেল রানা ওরফে ইমদাদ (৪০) নামে এক পল্লী পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের মুসা মিয়ার ব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা একই উপজেলার কঠুরাকান্দী গ্রামের মৃত. ওলিয়ার শেখের ছেলে। সোহেল রানা ইমদাদ পেশায় একজন পল্লী পশু চিকিৎসক। এছাড়াও তিনি উপজেলা ভেটেরিনারি হাসপাতালে টিকাদান কর্মী হিসেবেও কাজ করতেন।

আলফাডাঙ্গা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা আলফাডাঙ্গা সদর বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে গেলে মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খেজুর গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আলফাডাঙ্গা থানা উপ-পরিদর্শক (এসআই) ইউনুচ আলী বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেল রানাকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION