1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

আলফাডাঙ্গায় পৌরসভা ও তিন ইউনিয়নে ১৯৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ৬৬১ জন পঠিত
Exif_JPEG_420

আরিফুজ্জামান চাকলাদার, আলফাডাঙ্গা :

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আসন্ন ২৯ ডিসেম্বর ( বৃহস্পতিবার) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন হতে প্রাপ্ত তথ্য মতে, আগামী ১ ডিসেম্বর-২০২২ (বৃহস্পতিবার) মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়,৩ ডিসেম্বর( শনিবার) মনোনয়নপত্র যাচাই বাছাই,১০ ডিসেম্বর( শনিবার) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ,২৯ ডিসেম্বর ভোট গ্রহন ।

Exif_JPEG_420

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রিটানিং অফিসার পৌরসভা মোহাম্মদ হাবিবুর রহমান ও নির্বাচন অফিসার শামীম আহমেদ এবং নির্বাচন অফিসার মধুখালী ও রিটানিং অফিসার (আলফাডাঙ্গা, বুড়াইচ,গোপালপুর ইউনিয়ন পরিষদ) মনজুরুল আলমের হাতে একটি পৌরসভা ও তিনটি ইউনিয়নের সকল প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করেন ।

পৌর মেয়র পদে ০৫ জন।এরা হলেন,মো. সাইফুর রহমান সাইফার (বাংলাদেশ আওয়ামী লীগ), একেএম আহাদুল হাসান আহাদ (সতন্ত্র),আলী আকসাদ ঝন্টু (সতন্ত্র), মো. মাহাবুব হোসেন (সতন্ত্র),এস এম, হাবিবুর রহমান(সতন্ত্র)। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১০জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৩৪ জন। আলফাডাঙ্গা সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ০৫ জন।

এরা হলেন সোহরাব হোসেন বুলবুল (বাংলাদেশ আওয়ামীলীগ), মো. ছোবান শেখ (ইসলামী আন্দোলন বাংলাদেশ),মো. আব্দুর রাজ্জাক (সতন্ত্র), মোহাম্মদ মনিরুজ্জামান (সতন্ত্র), আসিকুর রহমান আসিক (সতন্ত্র)। ইউনিয়নে সংরক্ষিত সদস্য প্রার্থী ০৯ জন এবং সাধারণ ওয়ার্ডে সদ্স্য পদে ৩৩ জন।

Exif_JPEG_420

বুড়াইচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ০৬ জন।এরা হলেন আব্দুল আলীম খান (বাংলাদেশ আওয়ামী লীগ), জাহাঙ্গীর আলম (সতন্ত্র), মো. আব্দুল ওহাব পান্নু মিয়া (সতন্ত্র),আহসান উদ্দৌলা রানা (সতন্ত্র), মোকাম্মেল হোসেন টিক্কা (সতন্ত্র) এবং আবু মুসা (সতন্ত্র)।

এ ছাড়া সংরক্ষিত সদস্য ১৪ জন এবং সাধারণ ওয়ার্ডে সদস্য -৩৬ জন। গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ০৩ জন।

Exif_JPEG_420

এরা হলেন ইনামুল হাসান (বাংলাদেশ আওয়ামীলীগ), মো. সাইফুল খান (সতন্ত্র) এবং রুপালী বেগম (সতন্ত্র)। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে সদস্য-১৩ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য -৩০ জন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION