1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

আবাসিক হোটেলে বৃদ্ধ হত্যাকান্ডের মূল আসামি আটক

  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৬৭ জন পঠিত
আবাসিক হোটেলে বৃদ্ধ হত্যাকান্ডের মূল আসামি আটক
আবাসিক হোটেলে বৃদ্ধ হত্যাকান্ডের মূল আসামি আটক

মাহমুদুর রহমান (তুরান) : ফরিদপুরে হোটেল কক্ষে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকান্ডের আসামিকে আটক করেছে র‍্যাব-৮, ফরিদপুর ক্যাম্প। আটককৃত আসামী আনিছ(৪০) টাংগাইল জেলার নাগরপুর থানার মামুননগর এলাকার মৃত আমরেজ খান এর ছেলে। শনিবার (৭ জানুয়ারী) র‍্যাব-০৮, বরিশাল (ফরিদপুর ক্যাম্প) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত ব্যক্তি আত্মগোপন করে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মৃরগী গ্রাম এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা পাওয়ার পর র‍্যাব-০৮ (ফরিদপুর ক্যাম্প) উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর পথিক আবাসিক হোটেলের কক্ষে বৃদ্ধ হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ সময় তার হেফাজত হতে ১টি সীমকার্ডসহ ১ টি মোবাইল ফোন জব্দ করা হয় এবং ভিকটিমের হারিয়ে যাওয়া দুটি মোবাইলের একটি সিমকার্ডসহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে র‍্যাব-৮ জানায়। প্রসঙ্গত, ০২ জানুয়ারি, ২০২৩ তারিখ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোয়ালচামট গ্রামস্থ নতুন বাস স্ট্যান্ড এলাকায় “পথিক আবাসিক হোটেল” এর তৃতীয় তলার ১৭ নং কক্ষে আব্দুস সালাম খান(৫৯), সাং-কুরশী, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী নামের এক ব্যক্তির মৃত লাশ পাওয়া যায়। উক্ত সংবাদ অবহিত হওয়ার পর র‍্যাব-৮, ফরিদপুর ক্যাম্প উক্ত হত্যাকাণ্ডের ছাঁয়া তদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উক্ত হত্যাকাণ্ডের খুনিকে সনাক্ত করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION