1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী

  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২১ জন পঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী

স্টাফ রিপোর্টার : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকাল ৯ টায় প্রভাত ফেরির একটি র‌্যালী বের করা হয়। ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে উক্ত প্রভাত ফেরী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় ফরিদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক ও শিক্ষার্থী জেলার সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। উল্লেখ্য ১৯৫২ সালের ২১শে ফেব্রæয়ারি ভাষা শহীদদের স্মরণে দেশব্যাপী জাতীয় ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির অংশ হিসেবে উক্ত কর্মসূচি পালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION