1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

শপথ নিলেন আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতরা (ভিডিও সহ)

  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৬২৫ জন পঠিত
আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ সম্পন্ন
আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ সম্পন্ন

সবুজ দাস : 
ফরিদপুরে আন্তঃ জেলা সড়ক পরিবহন ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক।
সোমবার রাতে শহরের গোয়ালচামটে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ অডিটোরিয়ামে শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জুবায়ের জাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি নবনির্বাচিত সভাপতি আবদুল মান্নান মানা ও সাধারণ সম্পাদক গোলাম আজাদসহ অন্যদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার আহ্বায়কত গোলাম মো: নাছির প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব ইমান আলী মোল্লা, আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলী আজগর মানিক, ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক খাইরুদ্দিন মিরাজ প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে পরিবহন শ্রমিকদের সুখে-দুখে পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা বলেন শ্রমিকরা অনেক আশা করে আপনাদেরকে ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাই তাদের মূল্যায়ন করতে হবে।
পদ্মা সেতু চালু হলে ফরিদপুরের মানুষের জীবনধারা পাল্টে যাবে, শিল্প প্রতিষ্ঠানে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে উল্লেখ করে তারা বলেন দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ ফয়েজ আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION