1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পালিত হলো চন্দ্রপাড়ার বার্ষিক ওরশ

  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৬৩৪ জন পঠিত
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পালিত হলো চন্দ্রপাড়ার বার্ষিক ওরশ
আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পালিত হলো চন্দ্রপাড়ার বার্ষিক ওরশ

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ শাহ্সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ নকশাবন্দি মোজাদ্দেদী (রঃ) বার্ষিক ওরছ বুধবার শান্তিপূর্ণ ভাবে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পালিত হয়েছে । গত মঙ্গলবার বাদ যোহর গদিনশীন পীর রওজা শরীফ জিয়ারত ও পতাকা উত্তোলন করে ওরছের আনুষ্ঠানিকতা শুরু করেন। উক্ত ওরছে দিনরাত কোরআন তেলাওয়াত ও তর্জমা করে, পীরের অছিয়ত-নছিয়ত প্রচার, জিকির-আসকার, মিলাদ মাহ্ফিল ও দফায় দফায় মোনাজাত করা হয়।

বুধবার বাদ ফজর পীরের রওজা জিয়ারত করে বিশ্বের মুসলিম উম্মার সুখ শান্তি ও সাফল্য কামনা করে আখেরী মোনাজাত করেন গদিনিশীন পীর শাহ্সুফি সৈয়দ কামরুজ্জামান নকশাবন্দি মোজাদ্দেদী আল ওরয়েসী। ওরছে দেশের বিভিন্ন স্থান থেকে লাখ লাখ আশেকান, জাকেরান ও মুরিদান উপস্থিত থেকে আকেরী মোনাজাতে অংশ নেন। বিদায়ের সময় সদরপুর- চন্দ্রপাড়া, বালিয়াহাটি ও তারাইল সড়কে প্রায় ৫/৬ কিলোমিটার সড়কে ভক্তদের সমাগম ছিলো। বার্ষিক ওরছকে ঘিরে নিরাপত্তার দায়িত্বে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দরবারের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলে জানান, দরবারের মুখপাত্র মোঃ মাহাবুব রহমান ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION