1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

অস্ত্রসহ আটক সেই চেয়ারম্যানের বিচার দাবীতে নির্যাতিতদের মানবন্ধন

  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪৯৪ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
অবৈধ অস্ত্রসহ ডিবি পুলিশের হাতে আটক হওয়া ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে তার (চেয়ারম্যান) দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষ ও এলাকাবাসী।
রোববার বেলা বারোটায় শহরের নীলটুলীতে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চেয়ারম্যান কর্তৃক নানাভাবে ক্ষতিগ্রস্ত কয়েকশ মানুষ অংশ নেন।
মানববন্ধনে ঈশান গোপালপুরের স্থানীয় বাসিন্দা আব্দুস সোবহান মোল্লা সভাপতিত্বে বক্তব্য রাখেন শেখ জামাল উদ্দিন, উজ্জ্বল সরকার, মোহাম্মদ আলী, অলিউল্লা পাটোয়ারী, আনোয়ার খান, নুরুল আমিন রাব্বি, মোল্লা হারুন মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মজনু (৪৬) একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিনে তিন রাউন্ড গুলিসহ ডিবি পুলিশ আটকের পর ২৩ জুলাই আদালতে সোপর্দ করেছে। এসময় পুলিশের হাতে তিন রাউন্ড গুলিসহ আটক মজনুর সহযোগী মোঃ সোহেল মন্ডলকেও আদালতে সোপর্দ করে। #

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION