1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

অবরোধের ভিতরে গাড়ি চালালেই চালকরা পাচ্ছেন সেভেন-আপ

  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৫০৮ জন পঠিত
অবরোধের ভিতরে গাড়ি চালালেই চালকরা পাচ্ছেন সেভেন-আপ
অবরোধের ভিতরে গাড়ি চালালেই চালকরা পাচ্ছেন সেভেন-আপ

স্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াতের চলমান অবরোধের মধ্যে গাড়ী চালালেই চালকরা পাচ্ছেন ঠান্ডা সেভেনআপ। রবিবার দুপুরে এমনটি দেখা গেছে বোয়ালমারী উপজেলার সাতৈর বাজার এলাকায়। অবরোধে চলাকালে জনসাধারণের সুবিধার্থে সকল যানবাহন চালু রাখতে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাড়ীর চালকদের গাড়ি চালাতে উৎসাহ দিচ্ছেন এবং ঠান্ডা সেভেনআপ বিতরণ করছেন। জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা ইস্যুতে বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় ৫ ও ৬ নভেম্বর অবরোধের ডাক দিলে সর্বস্তরের ব্যাক্তিরা পথে যাতায়ত করতে সমস্যার সম্মুখিন হয়।

এ কারণে বিভিন্ন যানবাহন চালু রাখতে রবিবার দুপুরে উপজেলার সাতৈর বাজারে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ নানা ধরনের যানবাহন থামিয়ে প্রত্যেক চালকদের হাতে ঠান্ডা সেভেনআপ ধরিয়ে দিচ্ছেন সরকার দলীয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ খায়রুল ইসলাম, ঘোষপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আওয়াল হোসেন, সাতৈরের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাজ্জাদ হোসেন, সাবেক ইউপি সদস্য খলিল শেখ প্রমুখ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিকুল মীরদাহ বলেন, বিএনপি জামায়ত জোটের অবরোধ বানচাল করতে উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রবিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বোয়ালমারীর-মাঝকান্দি আঞ্চলিক মহা সড়কের বিভিন্ন জায়গায় অবস্থান করে। পিকুল মীরদাহ আরও বলেন, দুপুর ১টা থেকে তিনটা পর্যন্ত ওই আঞ্চলিক মহা সড়কের উপজেলার সাতৈর বাজার এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের শতাধিক গাড়ির চালককে ২৫০ মিমি সেভেনআপ বিতরণ করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION