1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

অবরোধের প্রতিবাদে ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের আলোচনা সভা

  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩৯২ জন পঠিত
অবরোধের প্রতিবাদে ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের আলোচনা সভা
অবরোধের প্রতিবাদে ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : দেশব্যাপী বিএনপি-জামায়াত এ ডাকা দুইদিন ব্যাপী সড়ক পথ, নৌপথ রেলপথ অবরোধ এবং সারাদেশে অগ্নি সন্ত্রাস, জ্বালাও পোড়াও এর প্রতিবাদে ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাভলু সড়কস্থ জেলা আওয়ামী লীগ অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা দেড়টায় কোতোয়ালি থানা আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। এ ছাড়াও সভায় বারোটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন বিএনপি জামাত দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে দেশের উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছে। বক্তারা এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহŸান জানান। বক্তারা বলেন ফরিদপুরের আওয়ামী লীগ এখন অনেক বেশি সংগঠিত। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর বিগত ১৫ বছরের উন্নয়ন মূলক কার্যক্রম গুলো জনসাধারণের প্রচার করতে হবে। সে লক্ষ্যে এখন থেকে কাজ করতে হবে।

আগামী নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। সে নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জয়লাভ করিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। বক্তারা বলেন দলের মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। একই সাথে বিএনপি জামাতের নাশকতার বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তা সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে। এর আগে বিএনপি জামাতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ফরিদপুর মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠন। তারা মিছিল থেকে বিএনপি-জামাতের এ অবরোধের বিরুদ্ধে বিভিন্ন রকম ¯েøাগান প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION