1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

৫৩ রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪৩৫ জন পঠিত
৫৩ রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার
৫৩ রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগজিন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এঘটনায় পুলিশের পক্ষ থেকে রবিবার (২০ নভেম্বর) ফরিদপুরের কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) দিনগত সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ নভেম্বর) দিনগত গভীর রাতে জেলা শহরের কুঠিবাড়ী কমলাপুরের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় নিতীশ রঞ্জন ঘোষ ওরফে নিকো রানা (৩৮) নামে এক ব্যক্তির ঘরের শয়নকক্ষের খাটের নিচে থেকে ৫৩ রাউন্ড গুলিসহ দুটি বিদেশী পিস্তল ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সেখানে সে এসব লুকিয়ে রেখেছিল। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে সে (নিতীশ রঞ্জন ঘোষ) পালায়ন করে।

নিতীশ জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার নির্মলেন্দু ঘোষের ছেলে। তবে সে কুঠিবাড়ী কমলাপুরের ওই বাড়িতে ভাড়া থাকতেন। ডিবির ওসি আরও জানান, নিতীশ অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেট ও পাসপোর্ট জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। এ সংক্রান্তে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিতীশকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেও বলে জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION