1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

হাত কেটে দ্বিখন্ডিত করার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ২ আসামী আটক

  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৭৬১ জন পঠিত
হাত কেটে দ্বিখন্ডিত করার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ২ আসামী আটক
হাত কেটে দ্বিখন্ডিত করার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ২ আসামী আটক

সবুজ দাস : রিয়াজ শেখ নামে এক যুবকের হাত কেটে দ্বিখন্ডিত করার ২৪ ঘন্টার মধ্যে ফরিদপুর ও কুষ্টিয়া জেলায় অভিযান চালিয়ে অভিযুক্ত ২ আসামীকে আটক করেছে র‌্যাব ৮ সিসিপি ফরিদপুর ক্যাম্প। এ বিষয়ে ৮ ই মার্চ ফরিদপুর র‌্যাব অফিসে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানা যায়। র‌্যাব জানায়, একটি প্রেমের সুত্র ধরে গত ৬ ই মার্চ রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানাধীন শামসুল মাষ্টারের বাড়ির সামনে রিয়াজ শেখ নামে এক যুবকের হাত কেটে দ্বিখন্ডিত করে হত্যা চেষ্টা করায় একটি মামলা রুজু হয়।

উক্ত মামলায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন শামসুল মাষ্টারের পাড়ার হাশেম শেখ এর পুত্র মো: হুমায়ন শেখ (১৮) কে ১ ন ং আসামী  এবং একই এলাকার মো: সালেক শেখ এর পুত্র মো: ফরহাদ শেখ (২৫) কে ২ নং আসামী করা হয়। এর পরেই র‌্যাব ৮ সিসিপি ফরিদপুর ক্যাম্প উক্ত মামলার আসমীদের গ্রেপ্তারের জন্য নড়ে চড়ে বসে। এরই ধারাবাহিকতায় মামলার সুত্র ও গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ফরিদপুর থেকে ফরহাদ ও কুষ্টিয়া জেলা থেকে মো: হুমায়ন শেখকে আটক করে।

জানা যায়, মো: হুমায়ন শেখ (১৮) এর সাথে ঐ এলাকার পাশ্ববর্তি গ্রামের একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই প্রেমের সুত্র ধরে রিয়াজ শেখ এর সাথে হুমায়ন এর মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়। এরই জের ধরে রিয়াজ দৌলতদিয়া রেল স্বেটশনে আসলে মামলার ২ আসামী একত্র হয়ে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে তার হাত বিচ্ছিন্ন করে। জানা যায় অভিযুক্ত মো: হুমায়ন শেখ দীর্ঘ দিন ধরে রাজবাড়ী জেলার রেল স্টেশন এলাকায় মাদক, চুরি ছিনতাইসহ নানা অপকর্ম ও সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। তবে উক্ত মাদক ব্যবসায়ী র‌্যাবের জালে আটক হওয়ায় সাধারন জনগনের মাঝে সস্থি ফিরে এসেছে বলে মনে ক্রছে সচেতন মহল।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION