1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

 স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশ কর্মকর্তার জেল জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৫৩৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
স্ত্রী ফারজানা খন্দকার তুলির দায়ের করা যৌতুকের দাবীতে নির্যাতন মামলার রায়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পুলিশ পরিদর্শক মো. শামসুদ্দোহাকে দুই বছর ছয় মাসের সশ্রম কারাদন্ড ও আরো ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে রায় দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকালে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় এ দন্ড প্রদান করেন।
আদালতের সরকার পক্ষের কৌসুলী স্বপন পাল জানান, ২০১৫ সালের ০৭ আগষ্ট গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোপীনাথপুরের নুরুদ্দিন আহমেদের পুত্র মো. শামসুদ্দোহার সাথে বিবাহ হয় ফরিদপুর শহরের গোয়ালচামট এক নং সড়কের বাসিন্দা খন্দকার ফারুক আহমেদের কন্যা ফারজানা আক্তার তুলির। বিয়ের পর থেকে ৪০ রাখ টাকা যৌতুকের দাবী করে াাসছিলেন স্বামী মো. শামসুদ্দোহা। সন্তানের সুখের কথা বিবেচনা করে ২০২১ সালের ০২ ডিসেম্বর ১৫ লাখ টাকা যৌতুক প্রদান করা হলেও থেমে থাকেনি নির্যাতন। ১৩ ডিসেম্বর আরো ১৫ লাখ টাকা দাবী করা হয়, যা দিতে অস্বীকৃতি জানালে মারপিট করে আহত করা হয় ফারজানা খন্দকার তুলিকে।
এ ঘটনায় তুলি বাদী হয়ে ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন।
তিনি আরো জানান, রায় ঘোষনার সময় আসামী মো. শামসুদ্দোহা আদালতে উপস্থিত ছিলেন। বর্তমানে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION