1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

সোনার বার ছিনতাইয়ের ঘটনায় বালিয়াকান্দি ছাত্রলীগ সভাপতি আটক

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬২ জন পঠিত
সোনার বার ছিনতাইয়ের ঘটনায় বালিয়াকান্দি ছাত্রলীগ সভাপতি আটক
সোনার বার ছিনতাইয়ের ঘটনায় বালিয়াকান্দি ছাত্রলীগ সভাপতি আটক

মধুখালী সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী টোলঘর এলাকায় সোনারবার ছিনতাইয়ের ঘটনায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ছাত্রলীগ সভাপতি তৌফিক খান সাদিদ (২৫) কে বালিয়াকান্দি বাজার বাসস্টান্ড এলাকা থেকে রবিবার রাতে আটক করা হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামের মান্নান খানের ছেলে। মান্নান খান বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। সোনার বার ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত্ম দুইজনকে গ্রেফতার করলেন পুলিশ।

সহকারি পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, গ্রেফতারকৃত বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদ এ ঘটনার সাথে জড়িত থাকায় তাকে আটক করে আজ সোমবার ফরিদপুর আদালতে চালান দেওয়া হয়েছে এবং আদালতে তাকে ৭দিনের রিমার্ন্ডের আবেদন করা হয়েছে। উলেস্নখ্য গত শুক্রবার ১৭ ফেব্রম্নয়ারি সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী গড়াই সেতুর টোলঘর এলাকায়

রাসেল মিয়া নামে এক সোনা ব্যবসায়ী কুমিলস্না থেকে পরিবহনে যোগে চুয়াডাঙ্গাতে সোনা নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ব্যাপারে ৪জনের নাম উলেস্নখ সহ আর ৪/৫জন অজ্ঞাত আসামী করে মধুখালী থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। এর আগে ‘মধুখালীতে স্বর্ণ ছিনতায় ঘটনায় মামলা আটক-১” শিরোনামে খবর ছাপা হয়। গতকাল রাতেই বালিয়াকান্দি ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদ কে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION