1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

সুনামগঞ্জের বন্যার্তদের পাঁশে সালথার একঝাঁক তরুণ

  • Update Time : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৫১৬ জন পঠিত
সুনামগঞ্জের বন্যার্তদের পাঁশে সালথার একঝাঁক তরুণ
সুনামগঞ্জের বন্যার্তদের পাঁশে সালথার একঝাঁক তরুণ

মনির মোল্যা, সালথা : সুনামগঞ্জের বন্যার্তদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে ছুটে গেছেন ফরিদপুরের সালথা উপজেলার একঝাঁক তরুণ সমাজকর্মী। সালথা বøাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের জন্য শুকনো খাবার নিয়ে সুনামগঞ্জে যান তারা। সেখানে গিয়ে শক্রবার সারাদিন বিভিন্ন গ্রামে গিয়ে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তরুণ এই সমাজকর্মীরা।

সালথা ব্লাড ডোনার্স ক্লাবের ফেসবুক এডমিন মো. আওলাদ হোসেন মিয়া বলেন- বন্যার্তদের সহায়তার জন্য গত ১৯ জুন আমাদের সংগঠনটির ফেসবুক পেইজে আর্থিক সহযোগিতা চেয়ে পোষ্ট দেওয়া হয়। এতে সাড়া দিয়ে সালথা ও আশাপাশের দানশীল কিছু মানুষ এগিয়ে আসেন। তাদের আর্থিক অনুদান থেকে প্রাপ্ত অর্থসহ আমাদের নিজেদের তহবিল থেকে সুনামগঞ্জের অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী মধ্যে ছিল- চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মশার কয়েল, মোমবাতি, গ্যাস লাইট, খাবার স্যালাইন ও বিভিন্ন ধরণের ঔষধ।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সংগঠনের এডমিন ও তত্ত¡বধায়ক মো. তাজুল ইসলাম, মোডারেটর মো. আশিকুর রহমান, মো. মিরাজ হোসেন, মো. আনিসুজ্জামান আকাশ, মো. ইকরাম হোসেন, মো. সাদ্দাম হোসেন প্রমুখ। সংগঠনের কর্মীরা জানান- দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে দেশ এবং সমাজের জন্য যারা কিছু করতে চান, তাদেরকে নিয়ে ২০২২ সালের এপ্রিল মাস থেকে এই বøাড ডোনার্স ক্লাব পথ চলা শুরু করে। ইতিমধ্যে ৪৫ জন রোগীকে বিনামূল্যে রক্তের ব্যবস্থা করে দিয়েছেন ক্লাবটি। পাশাপাশি এক মুমূর্ষ শিশুকেও চিকিৎসার জন্য ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION