1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

সালথা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮২৩ জন পঠিত
সালথা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
সালথা সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথা সরকারি কলেজের ২০২২-২৩ইং শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সালথা সরকারি কলেজের আয়োজনে উক্ত কলেজ মাঠ প্রাঙ্গণে এই নবীন বরণের আয়োজন করা হয়। এসময় একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উক্ত উনুষ্ঠানের উদ্ভোধন করেন অত্র কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি গবেষক, ফরিদপুর -২ ( সালথা- নগরকান্দা) আসনের সংসদ সদস্য (এমপি) শাহদাব আকবর চৌধুরী লাবু। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী। সালথা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি চৌধুরী ইকবাল আলী, কলেজ প্রতিষ্ঠাতা হোসনে আরা ইকবাল মাতু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ অত্র কলেজের সহকারী অধ্যাপকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, শিক্ষার মান উন্নয়নে এলকার সব্বাইকে কাজ করতে হবে। আমরা শিক্ষিত সমাজ গড়তে পারলে এলকা থেকে কাইজা-মারামারি দ্রুত বন্ধ হবে। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা প্রত্যেকটি অভিভাবক এর দায়িত্ব। প্রতিটি অভিভাবককে তার সন্তানের দিক লক্ষ্য করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION